
AI নিউজরুম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন নিউজরুমের প্রতিদিনের সঙ্গী। কেউ এই প্রযুক্তি বুঝে কাজে লাগাচ্ছেন, কেউ দূরে সরে থাকছেন, কেউ আবার ভয় পাচ্ছেন হারিয়ে যাওয়ার। এই বই সেই মাঝখানের পাঠকের জন্য, যিনি এআই শিখতে চান নিজের ভাষায়, নিজের নিউজরুমের বাস্তবতা মাথায় রেখে।
এই বই যাদের জন্য
পেশাদার সাংবাদিক, সম্পাদক, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, সাংবাদিকতার শিক্ষার্থী, ফ্রিল্যান্স লেখক, পাবলিক রিলেশনস পেশাজীবী, নিউজরুম ব্যবস্থাপক ও গণমাধ্যম শিক্ষক। নতুন এআই ব্যবহারকারী থেকে অভিজ্ঞ ব্যবহারকারী, সবাই এই বইয়ে নিজের কাজের জন্য প্রয়োজনীয় কিছু না কিছু খুঁজে পাবেন।
বইয়ে যা পাবেন
সাংবাদিকতায় এআই ব্যবহারের হাতে-কলমে গাইড। প্রম্পট লেখার নিয়ম, তথ্যের সত্যতা যাচাই, হ্যালুসিনেশন চেনার কৌশল, নিউজের খসড়া তৈরি, শিরোনাম ও এসইও, অনুবাদ, অডিও-ভিডিও কনটেন্ট, ডিজিটাল নিরাপত্তা, সাংবাদিকতার নীতিশাস্ত্র ও কপিরাইট, নিজস্ব এআই এজেন্ট তৈরি এবং গ্লোবাল মার্কেটপ্লেসে কাজের সুযোগ। সবই বাংলাদেশের নিউজরুমের প্রেক্ষাপটে, গল্পের ঢঙে।
আউটপুট এডিটর মশিউর রহমান, প্রযুক্তিপ্রেমী অদিতি সেনগুপ্ত এবং তরুণ সাংবাদিক কল্লোল রাহাত ও দীপু চৌধুরীর নিউজরুম-কথোপকথনে ধরা পড়েছে এআই-যুগের সাংবাদিকতার বাস্তব প্রশ্ন ও উত্তর।
আব্দুল্লাহ আল সাফি
বাংলাদেশে 'অনলাইন সাংবাদিকতা' শুরুর সময় থেকেই সাংবাদিকতায় যুক্ত। শুরু 'দৈনিক আজকালের খবর' পত্রিকা দিয়ে। এরপর দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম, নিউজনেট ও প্রিয় ডটকমে কাজ করেছেন। চ্যানেল আই অনলাইনে আছেন ২০১৫ সাল থেকে।
সাংবাদিকতার আগে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নরওয়ে ও বিশ্বব্যাংকের দুটি প্রকল্পে। কাজ করেছেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস (এআইএস)-এর ডিজিটাল ট্রান্সফরমেশনে এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এ শিক্ষার্থীদের নিউজপোর্টাল প্রকল্পে।
রিলিফ ইন্টারন্যাশনাল, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, অ্যাকশন এইড, প্র্যাকটিক্যাল অ্যাকশন ও সুইসকন্ট্যাক্টের সঙ্গে গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সিতে কাজ করেছেন। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের এশিয়া-কেন্দ্রিক গবেষণাতেও যুক্ত ছিলেন। 'টেলিসেন্টার অপারেশন ও নিউ মিডিয়া বেসিক' (২০০৮) ও 'মঙ্গা বিষয়ক ডায়ালগ' (২০০৯) নিয়ে দুটি পুস্তক প্রকাশিত।
এমআরডিআই ফেলো হিসেবে ইউএনডিপি ও ইউএসএইড-ইন্টারনিউজের প্রকল্প থেকে অ্যাডভান্সড ফ্যাক্ট-চেকিংয়ে প্রশিক্ষিত। এআই, মিস-ডিসইনফরমেশন, ডেটা সাংবাদিকতা, বিগ স্টোরি ও নিউজরুম টেকনোলজি নিয়ে কাজ করেন। ইউএনডিপির তালিকাভুক্ত অনুবাদক।
সিরাজগঞ্জে জন্ম। প্রয়াত পিতা ছিলেন প্রফেশনাল ফুটবলার, মা শিক্ষক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান পড়েছেন। শৈশবে মুকুলফৌজ ও স্কাউটিং, ৯০-এর দশকে জেলা পর্যায়ের ক্রিকেট এবং নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। অবসরে পছন্দ ভ্রমণ, সিনেমা, পরিবার।
এই বইও পছন্দ করতে পারেন
পাইকেরি বাজারের সন্ধান
১০০১ বিজনেস আইডিয়া
অনলাইন বিজনেস
Reviews
There are no reviews yet.