রিটার্ন ও রিফান্ড নীতিমালা
আমরা চাই আপনি প্রতিটি কেনাকাটায় সন্তুষ্ট থাকুন। কোনো কারণে বই ফেরত দিতে চাইলে নিচের নিয়মগুলো অনুসরণ করুন।
রিটার্নযোগ্য শর্তাবলি
- বই হাতে পাওয়ার ৩ কার্যদিবসের মধ্যে রিটার্নের অনুরোধ জানাতে হবে
- বইটি অক্ষত, অব্যবহৃত এবং মূল প্যাকেজিং অবস্থায় থাকতে হবে
- ভুল বই পাঠানো হলে বা ডেলিভারিতে বই ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে সম্পূর্ণ ফেরত/বদলি প্রযোজ্য
- ছাড়ে বা ক্লিয়ারেন্সে কেনা বই এবং ব্যবহৃত/মার্ক করা বই রিটার্নযোগ্য নয়
রিটার্নের প্রক্রিয়া
- অর্ডার নম্বরসহ আমাদের যোগাযোগ পেজের মাধ্যমে রিটার্নের অনুরোধ জানান
- আমাদের টিম যাচাই করে রিটার্ন/ফেরতের নির্দেশনা পাঠাবে
- বই ফেরত পাওয়ার পর যাচাই সাপেক্ষে রিফান্ড বা প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হবে
রিফান্ড
রিফান্ড অনুমোদনের পর ৩–৭ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমে (বিকাশ/নগদ/রকেট/কার্ড) অথবা ব্যাংক ট্রান্সফারে পাঠিয়ে দেওয়া হয়। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে রিফান্ড ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিংয়ে দেওয়া হয়।